1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ইটনার জয়সিদ্ধিতে ভিডব্লিউবি’র চাল বিতরণে ওজনে অনিয়মে ৪ ইউপি সদস্যসহ ইউপি সচিব আটক

Uttam Chokroborti
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ভিডব্লিউবির কর্মসূচির বিনামূল্যের চাল বিতরণে ওজনে জনপ্রতি ১০ কেজি করে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের ৪ জন ইউপি সদস্যসহ ইউপি সচিবকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) অভিযোগ পাওয়ার পর যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ওজন কারচুপির সত্যতা পেশে তাদের আটক করে। পরে রাতেই ইটনা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, জয়সিদ্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়া, ৪ নং ওয়ার্ডের মেম্বার বাহাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার জামাল ও ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ মাজিয়া আক্তার।

উপজেলা মহিলা বিষয়ক সূত্রে জানা যায়, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৫ এর তিন মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও সোমবার সকালে জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ করা হচ্ছিল মাত্র ৮০ কেজি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দিলে ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও ইটনা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়। পরে রাত ৮টার দিকে আটককৃতদের ইটনা থানায় হস্তান্তর করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী ৫ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি)কিশোরগঞ্জ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com