1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পেপার হকারদের পাশে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল” কুড়িগ্রাম জেলা ইউনিট

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ​ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ অসংখ্য নদ-নদী বেষ্টিত এ অঞ্চলে সব সময় শীতের প্রকোপ বেশি থাকে। এই তীব্র শীতের হাড়কাঁপানো ঠান্ডায় ভোর বেলা যারা মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন, সেই অসহায় ও দুঃস্থ হকারদের কষ্ট লাঘব করতে তাদের পাশে দাঁড়িয়েছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ কুড়িগ্রাম জেলা ইউনিট।

 

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগ শহরের শাপলা চত্বর সংলগ্ন পেপারের সকল হকারদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম জেলা ইউনিটের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি জি.এম ক্যাপ্টেন, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আশির্বাদ রহমান, অর্থ সম্পাদক মোঃ শামসুজ্জোহা চৌধুরী সাজু, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মোঃ মামুন সরকার, কার্যনির্বাহী সদস্য জি.এম রাশেদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান, মোঃ খাজা ইউনুস ইসলাম (ঈদুল) মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল হক সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

​’সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ মূলত সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও সুরক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কোনো প্রকার হয়রানি বা নির্যাতনের শিকার হলে এই সংগঠনটি তাদের পাশে দাঁড়ায়। পাশাপাশি আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেও সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।

 

​সংগঠনের নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কেবল সাংবাদিকদের অধিকার রক্ষায় নয়, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ। কুড়িগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com