1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে ৪টি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
পটুয়াখালীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পটুয়াখালীর ৪ টি আসনে ১৯ জন প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনি আচরন বিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার(২১ জানুয়ারী)  সকাল ১০ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সির সঞ্চালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে  নির্বাচনি আচরন বিধি পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বক্তব্য রাখেন পুলিশ সুপার  মোহাম্মদ আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক( উপসচিব) জুয়েল রানা।
আরও বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী, গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, বাংলাদেশ জাসদ প্রার্থী গৌতম চন্দ্র শীল, জামায়াতের শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য প্রার্থী।
সভায় প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্য প্রতীক বিতরন করেন রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রতীক গ্রহনকারী বা প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- পটুয়াখালী-১ আসনেঃ
 আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ),  আঃ মান্নান হাওলাদার (লাঙ্গল), গৌতম চন্দ্র শীল (মটর গাড়ি কার),মোহাম্মদ আব্দুল ওহাব মিনার (ঈগল), মোঃ ফিরোজ আলম (হাতপাখা) ও শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক)।
 পটুয়াখালী-২ আসনেঃ
মালেক হোসেন (হাতপাখা), মোঃ রুহুল আমীন(ঈগল), মোঃ শফিকুল ইসলাম (দাঁড়ি পাল্লা), মোঃ সহিদুল আলম  তালুকদার (ধানের শীষ) ও মোঃ হাবিবুর রহমান (ট্রাক)।
পটুয়াখালী-৩ আসনেঃ  মুহাম্মদ শাহ আলম(দাঁড়ি পাল্লা),  মুঃ আবু বক্কর ছিদ্দিকী( হাতপাখা), মোঃ নুরুল হক নুর( ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন( ঘোড়া)।
পটুয়াখালী-৪ আসনে  এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), ডাঃ জহির উদ্দিন আহমেদ ( দেওয়ালঘড়ি), মোস্তাফিজুর রহমান ( হাতপাখা) ও রবিউল হাসান (ট্রাক)।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com