1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‎হেডলাইন: নাটোরের সিংড়ায় বিএনপি নেতা অধ্যাপক রেজাউল করিমকে জবাই করে হত্যা

‎মোঃ নয়ন ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

রাজনীতিতে ফের অস্থিরতার ছায়া।এলাকায় শোক ও ক্ষোভ।
‎ নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি নেতা ও কলেজ শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে (৫৩) কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

‎”নিহত অধ্যাপক রেজাউল করিম নাটোর জেলা জিয়া পরিষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি সিংড়ার বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করে আসছিলেন। তিনি কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা বলেও জানা গেছে।

‎”স্থানীয় বাসিন্দারা জানান, রাত পৌনে ১১টার দিকে কুমারপাড়া এলাকায় ধ্বস্তাধ্বস্তি ও চিৎকারের শব্দ শুনে তারা এগিয়ে যান। এ সময় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় গলা কাটা অধ্যাপক রেজাউল করিমকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও অল্প সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।

‎”ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

‎এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। নেতারা এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

‎”অধ্যাপক রেজাউল করিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন শিক্ষক, সংগঠক ও রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর মৃত্যু শুধু একটি পরিবারের নয়—সমাজ ও রাজনীতির জন্যও এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com