1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

লালমোহনে জিয়া মঞ্চের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মো: নেছার উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ বার পড়া হয়েছে

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন পৌরসভার ১০ নং ওয়ার্ড অন্তর্গত ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়িতে ১১৭, ভোলা-৩ লালমোহন তজুমুদ্দিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ছয় ছয়বারের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাবেক সকল মন্ত্রী, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ১০ নং ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতি জনাব দুলাল বেপারী। প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লালমোহন পৌর যুবদলের সংগ্রামী সহ-সভাপতি, ১০ নং ওয়ার্ড যুবদলের বিপ্লবী সভাপতি, যুবনেতা জনাব জামাল হাওলাদার। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি মেজর হাফজ সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে হাফিজ ভাই লালমোহন তজুমদ্দীনকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিবে। তিনি বলেন মেজর হাফিজ একজন সৎ এবং আদর্শবান মানুষ। তাকে ভোট দিলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড জিয়া মঞ্চের সহ-সভাপতি মাহবুব হাওলাদার, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ হাওলাদার, ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন হাওলাদার। উক্ত উঠান বৈঠকে বিএনপি এবং তার সহযোগী সংগঠনসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com