1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

লালমোহনে বাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী হতাহত নয় জন

মো: নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন সাদা পোল এলাকায় ঐতিহ্যবাহী দফাদার বাড়ি সংলগ্ন ভোলা থেকে চর ফ্যাশনগামী লোকাল বাসের সাথে সাদা পোল সংলগ্ন জামিয়া আল ইসলামিয়া মহিউস সুন্নাহ কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতের পরিবহন লরির সাথে ধাক্কা দিয়ে বাস ছাএ ছাত্রী পরিবহনকৃত লরী কে অন্তত ১৫ থেকে ২০ হাত টেনেহিচরে নিয়ে যায়।। ছাত্র-ছাত্রী বহনকৃত পরিবহন টি রাস্তার বাইরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয় জন ছাত্রছাত্রী গুরুতরভাবে আহত হন।জরুরী ভিত্তিতে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালমোহনে নিয়ে আসা হয়। আহত ছাত্র-ছাত্রীরা হলেন, মোসাম্মৎ ফাহিমা বেগম, মোহাম্মদ নাঈম হোসেন, মোসাম্মদ আয়েশা বেগম, মোহাম্মদ রুহান, মোহাম্মদ আয়াত, মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ তামিম, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আকিব।এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে ঢাকা হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘাতক বাস ড্রাইভার তাৎক্ষণিক বাদ রেখে পালিয়ে গেছে।অত্র পত্রিকার প্রতিনিধি লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘাতক বাসটি রাতেই লালমোহন থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘাতক বাস ড্রাইভার পলাতক অবস্থা হয়েছে। এখন পর্যন্ত থানায় এসে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ব্যাপারে লালমোহনের সাধারণ জনগণ কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কালপ্রিট বাস ড্রাইভারকে বাস চালক হিসাবে নিয়োগ দেওয়ায় বাস কর্তৃপক্ষ ও অদক্ষ বাস ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com