1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

যশোরে হামিদপুর জানাজাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক’ প্রচারণা জামায়াতের: ক্ষুব্ধ মুসল্লি ও স্বজনরা

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
 ইসলাম ধর্মের মতো আদর্শ শোকাতুর পরিবেশ, সামনে শায়িত নিথর দেহ সজনদের সামনে পড়ে থাকতে দেখা যায়। তখন স্বজনদের চোখে জল, আর উপস্থিত মুসল্লিদের অন্তরে পরকালের চিন্তা। এমন এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখাই ইসলামের শিক্ষা।
 কিন্তু সম্প্রতি যশোরের ফতেপুর হামিদপুর অঞ্চলে জানাজা ও শোকানুষ্ঠানকে কেন্দ্র করে এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অভিযোগ উঠেছে, এক শ্রেণির তথাকথিত ‘লেবাসধারী’ জামায়াত নেতা জানাজার নামাজ আদায় স্থান কে রাজনৈতিক মঞ্চ ঢাল হিসেবে ব্যবহার করছেন, যা নিয়ে মৃত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মাইক্রোফোন দখল ও দীর্ঘ বক্তব্য
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মৃত ব্যক্তির দাফন ও জানাজার প্রস্তুতির সময় স্বজনদের অনুমতি ছাড়াই অনেক ক্ষেত্রে মাইক্রোফোন দখল করে নিচ্ছেন কিছু জামায়াত নেতা। জানাজার মূল উদ্দেশ্য যেখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সেখানে দীর্ঘ সময় ধরে তথাকথিত ‘ইসলামিক আলোচনা’র নামে চলছে আত্মপ্রচার। অনেক ক্ষেত্রে এসব আলোচনায় মৃত ব্যক্তির জীবনের চেয়ে বক্তার নিজের উপস্থিতি ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বক্তব্যই বেশি প্রাধান্য পাচ্ছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও, ভেতরে ভেতরে তারা চরম অস্বস্তি ও বিরক্ত প্রকাশ করছেন।
নির্বাচনের আগেই ‘জানাজা রাজনীতি’?
সচেতন মহলের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের পরিচিতি বাড়াতে জানাজাকে মোক্ষম সুযোগ হিসেবে বেছে নিয়েছেন এই অঞ্চলের জামায়াত ইসলামের নেতারা। সংশ্লিষ্ট বক্তাদের কেউ কেউ ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। পবিত্র জানাজাকে তারা ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছানোর ‘মঞ্চ’ হিসেবে ব্যবহার করছেন, যা ধর্মীয় শালীনতা ও শরীয়তের সীমা লঙ্ঘন বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
যশোরের হামিদপুর অঞ্চলের একাধিক ব্যক্তি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জানাজা শোকের জায়গা, রাজনীতি বা আত্মপ্রচারের মঞ্চ নয়। যারা ধর্মের লেবাস পরে এসব করছে, তারা নিজেরাই ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে। দাফন প্রক্রিয়া বিলম্বিত করে দীর্ঘ ভাষণ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
শরীয়তের বিধান ও আলেমদের ভূমিকা
ইসলামিক শরীয়ত অনুযায়ী, জানাজার নামাজ ও মৃত ব্যক্তিকে বিদায় জানানোর বিষয়টি অত্যন্ত সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ হওয়া বাঞ্ছনীয়।
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “মৃতকে দ্রুত দাফন করো।” (সহিহ বুখারি ও মুসলিম)। আলেমদের মতে, এই হাদিসের মূল শিক্ষা হলো অপ্রয়োজনীয় বিলম্ব ও প্রদর্শনমূলক কর্মকাণ্ড পরিহার করা। জানাজা কেবলই দোয়া ও ক্ষমা প্রার্থনার মাধ্যম।
 জানাজার নামাজে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনে বলা হয়েছে, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)। জানাজার মূল সুর হওয়া উচিত মৃত্যুচিন্তা ও আখেরাতমুখী হওয়া। হাদিসে এসেছে, জানাজা নামাজে অংশগ্রহণকারীর জন্য রয়েছে বিশাল সওয়াব। কিন্তু সেই সওয়াবের চেয়ে যখন দুনিয়াবি প্রচার বড় হয়ে দাঁড়ায়, তখন ইবাদতের মূল কাঠামোই নষ্ট হয়ে যায়।
ধর্মীয় বিশ্লেষকদের মতে, মৃত ব্যক্তির পরিবার অনুমতি না দিলে বা সম্পর্কহীন অবস্থায় দীর্ঘ আলোচনা করা সুন্নাহর পরিপন্থী। পবিত্র কুরআনের নির্দেশনা অনুযায়ী, “আর তোমরা এমন কথা বলো না, যা তোমাদের জানা নেই।” (সুরা বনি ইসরাইল: ৩৬)।
সুশীল সমাজ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের দাবি, জানাজা ও শোকানুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। ইসলামিক লেবাস বা ধর্মীয় বয়ানকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি কেউ শরীয়তবিরোধী কাজ করেন, তবে সমাজকে সচেতন হতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, ধর্ম ও রাজনীতির সীমারেখা না মানলে তা শুধু সামাজিক বিভ্রান্তিই নয়, বরং ইসলামের পবিত্র শিক্ষাকেও সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তোলে।
উল্লেখ্য, জানাজা হোক কেবলই শোক ও প্রার্থনার, সেখানে আত্মপ্রচারের কোনো স্থান থাকা কাম্য নয়
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com