1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান

জহিরুল ইসলাম শ্যামনগর,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক পেয়েছেন ড. মোঃ মনিরুজ্জামান।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের মাধ্যমে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

 

 প্রতীক বরাদ্দের পর ড. মোঃ মনিরুজ্জামান দলীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্যামনগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

প্রতিক পেয়েছে এ বিষয়ে জানতে চাইলে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, “ধানের শীষ প্রতীক এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও স্বাধীনতার প্রতীক। শ্যামনগরের সাধারণ মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও অধিকার আদায়ে আমি সব সময় পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, জনগণই হবে আমার শক্তি।”

 

প্রতীক প্রাপ্তির খবরে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন।

 

স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায়, ড. মোঃ মনিরুজ্জামান একজন সৎ, যোগ্য অসমপ্রদয় ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বে শ্যামনগরে উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

প্রতীক পাওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রচারণার প্রস্তুতি শুরু করলেন বিএনপি মনোনীত এই প্রার্থী। আগামী দিনগুলোতে গণসংযোগ, উঠান বৈঠক ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com