গতরাতে (শুক্রবার) র্যাব–১৪ এর অভিযান জামালপুরে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, র্যাব–১৪ বকশীগঞ্জ থেকে নন্দীরবাজার রোড এলাকায় একটি অভিযানে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করেছে বলে জানা গেছে।
সূত্র জানায়, অভিযানে একটি ট্রাক আটক, আনুমানিক ৫০ বস্তা মদ জব্দ এবং ৩ জনকে আটক করা হয়েছে।
ট্রাকটিতে আনুমানিক ১,৩০১ বোতল মদ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাজারমূল্য হিসাব করলে জব্দকৃত মদের মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য ও অফিসিয়াল আপডেট পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।