1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

লক্ষ্মীপুরে নিখোঁজের ৭ দিন পর সেফটি ট্যাংকি থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর একটি লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (_২৪

___ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ফজলে রাব্বি বাবু সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল জানান, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। ছেলেকে কোথাও না পেয়ে পরদিন রাতে তার বাবা বেল্লাল হোসেন চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার দুপুরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের বাড়ির লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের জানানো হয়। পরে তারা সেফটি ট্যাংকির ঢাকনা খুলে একটি মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় কারা এবং কী কারণে কলেজ ছাত্র বাবুকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com