1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় লঞ্চঘাটের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে মিজানুর রহমান ওরফে মেজার (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। মিজানুর দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিজানুর রহমান তার মামার সঙ্গে ভান্ডারিয়ার লঞ্চঘাটে খেয়া বাইতে আসেন। দুপুর আনুমানিক ১২টার দিকে তার মামা লঞ্চঘাট এলাকায় চা পানের জন্য গেলে মিজানুর নিজেই যাত্রীদের নদী পার করে দেওয়ার জন্য খেয়া ছেড়ে দেন। খেয়াটি নদীর মাঝামাঝি পৌঁছানোর পর হঠাৎ করে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলেও স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খেয়ার মাঝি ও নিখোঁজ মিজানুর রহমানের মামা কুদ্দুস ফরাজি জানান, খেয়া পারাপারের সময় হঠাৎ করে মিজানুর নদীতে পড়ে যান। খেয়ায় থাকা যাত্রীরা চিৎকার দিলে মুহূর্তের মধ্যেই আশপাশের লোকজন ছুটে এলেও নদীর স্রোতে মিজানুর দ্রুত তলিয়ে যান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল ডুবুরি দল বর্তমানে গৌরনদীতে একটি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকায় তারা তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়ায় পৌঁছাতে পারছে না। এ কারণে পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে নদীতে উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com