আসন্ন সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম নির্বাচন থেকে সরে গেলেন। জামায়াতে ইসলামীর ওই প্রার্থী নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ালে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানান। ২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখানে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর ছিল বন্ধ। এলাকায় গুঞ্জন ছিল, জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনি লড়াইয়ে মাঠে নামার ১০ দলীয় ইসলামী জোটের সবুজ সংকেত পাননি।
গতকাল শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলের ইসলামী জোটের প্রার্থী ছাতা প্রতীকের এলডিপির মোখফার উদ্দিন চৌধুরীকে ভোলা-২