1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

জাজিরায় নৃশংস ভাবে আওয়ামী নেতাকে হত্যা, মৃত্যুশয্যায় ১

জুয়েল মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৮৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরায় পূর্বশত্রুতা ও গ্রাম্য রাজনীতিতে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মন্টু ব্যাপারি (৫৫) কে ফিল্মি স্টাইলে গাড়ি থামিয়ে চাইনিজ কুরাল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে এবং সাথে থাকা নিহতের ভাতিজা আরশেদ ব্যাপারিকে কুপিয়ে হাতের আংগুল বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
সরোজমিন ঘুরে বিভিন্ন মানুষের বক্তব্য হতে জানা যায়,দীর্ঘ কয়েক যুগ যাবত সেনেরচড় ইউনিয়নে মাদবড়, ব্যাপারি, সরদার, মোল্লা বংশের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে আসছে।এর ধারাবাহিকতায় গত ৩ বছর পূর্বে রক্তক্ষয়ি সংঘর্সে দুই পক্ষের দুজন মারা গিয়েছিলো, যার একটি পক্ষের নেতৃত্বে ছিলেন মন্টু ব্যাপারি গং ও অপর আরেকটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইমদাত মাদবর ও করিম ব্যাপারি গংরা।গত ছয়মাস পূর্বে করিম ব্যাপারি বা করিম মাস্টারকে কতিপয় সন্ত্রাসীরা জাজিরা পৌরসভার শাহী মসজিদ এলাকায় ৫ -৬ জনের একটা দল মারধর করে ও পা পিটায়ে ভেংগে ও ফাটিয়ে ফেলে।এর পর করিম মাস্টারের পরিবার এ নিয়ে মন্টু ব্যাপারি গংদের  মামলা দেয়।যদিও মন্টু ব্যাপারি ও করিম মাস্টারের জাজিরা পৌরসভায় নয়।তাদের বাড়ি সেনেরচড় ইউনিয়নের, চরধোপুড়িয়া ভোলাই মুন্সি কান্দি।
গতকাল দুপুরে জাজিরা ইউনিয়নের বয়াতি কান্দি এলাকায় একটি বিয়ের আয়োজনে অংশগ্রহণ করেন মন্টু ব্যাপারি ও তার ভাতিজা।অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এমদাত মাদবরের বাড়ির সামনে এলে মটর সাইকেলের গতিরোধ করে চাইনিজ কুরাল রামদা দিয়ে এলোপাতাড়ি কুপানো শুরু করে, এসময় তার ভাতিজার হাতে কোপ লাগলে সে গাড়ি নিয়ে পরে যায় ও মন্টু ব্যাপারিকে টেনে হিচরে বাড়ির ভিতরে ঘড়ের মধ্যে নিয়ে কোপায় পরে মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসিরা চলে যায়।
এ নিয়ে এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।রাতেই মন্টু ব্যাপারির লাশ হাসপাতালে মৃত ঘোষণার পর থানায় নিয়ে সুরাহতালের জন্য শরীয়তপুরের মর্গে পাঠানো হয়েছে।
এ নিয়ে জাজিরা থানায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,পরিবেশ নিয়ন্ত্রনে তারা কাজ করছে ও মামলা হলে তারা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com