1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

হারামাইনে ইফতার ব্যবস্থাপনায় চালু হলো ডিজিটাল প্লাটফর্ম

আনোয়ার হুসাইন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য মক্কা ও মদিনার দুই হারাম শরিফে ইফতার বিতরণ কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে ইফতার আয়োজনের জন্য নিবন্ধন, অর্থ পরিশোধ এবং অনুমতিপত্র গ্রহণ—সব কার্যক্রম একক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই সম্পন্ন করা যাবে।

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এই ডিজিটাল প্রক্রিয়া চালু করেছে। এতে সহযোগিতা করছে ‘এহসান ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর চ্যারিটেবল ওয়ার্ক’ এবং ‘নুসুক ফাউন্ডেশন’।

কর্তৃপক্ষ জানায়, ইফতার কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যক্তি বা অলাভজনক প্রতিষ্ঠানকে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর এহসান প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদভাবে অনুদানের অর্থ পরিশোধ করা যাবে। লেনদেন সম্পন্ন হলে সংশ্লিষ্ট দাতার নামে ইফতার আয়োজন চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক অনুমতিপত্র ইস্যু করা হবে।

এই ব্যবস্থার ফলে পুরো ইফতার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত নথিভুক্ত থাকবে এবং যেকোনো ধরনের অনিয়ম বা জটিলতা এড়ানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

তারা আরও জানায়, ডিজিটাল এই উদ্যোগের মাধ্যমে রমজানে বিপুলসংখ্যক রোজাদারের ইফতার আয়োজন আগের তুলনায় আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যাবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com