1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

জামালপুর-১ আসনে গণসংযোগ ও উন্নয়ন প্রতিশ্রুতি

মোঃ খোরশেদ আলম বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন জাতীয় সংসদ সদস্য প্রার্থী। গণসংযোগকালে তিনি বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের শুরুতে তিনি ধানুয়া-কামালপুর স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ধানুয়া-কামালপুর স্থলবন্দরকে আধুনিকায়ন, স্থায়ী ইমিগ্রেশন চালু এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ধানুয়া-কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের বিষয়েও আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই এই অঞ্চলের অগ্রগতির মূল চাবিকাঠি।

এরপর তিনি লাউচাপড়া বাজারে গণসংযোগ করেন। সেখানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে খাল খনন, জলাবদ্ধতা নিরসন, বাজার এলাকার সৌন্দর্যবর্ধন এবং লাউচাপড়া বিনোদন কেন্দ্র সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে বসবাস ও ব্যবসার জন্য আরও উপযোগী করে তোলা হবে।

পরে তিনি পলাশতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে যান। সেখানে রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এরপর তিনি ৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এখানেও অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, এলাকার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গণসংযোগের শেষ পর্যায়ে তিনি ৪নং ওয়ার্ডে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ করেন এবং দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, জনগণের সরাসরি মতামত নিয়েই ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।

গণসংযোগকালে স্থানীয় বিএনপির বকশীগন্জ্ঞ উপজেলার সন্মানিত সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর ও কর্মী বান্ধব সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম প্রিন্স ও স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com