1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো গ্র্যান্ড ফাইনাল, চ্যাম্পিয়ন আলফা-২

সিফাত,জামালপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে
জামালপুরে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলফা-টু বনাম এমআরসি।
২৪ জানুয়ারি ২০২৬, শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলাটি ছিল দর্শক ও খেলোয়াড়দের জন্য দারুণ উপভোগ্য।
মাওলানা শামসুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাচ্চু মিয়ার সুচারু পরিকল্পনা ও আয়োজনে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের সময় তিনি খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার সুসম্পর্ক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান। তিনি রানার্স আপ দলের ট্রফি প্রদান করেন।এ সময় তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতায় গড়ে তোলে। পুলিশের এমন ক্রীড়া উদ্যোগ সমাজে ভালো প্রভাব ফেলছে।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জয়ী দল আলফা-২ হাতে চ্যাম্পিয়ন কাপ এবং পরাজিত দল এনআরসি হাতে রানার্স আপ কাপ তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ট্রফি প্রদান করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া। এ সময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ গড়ে ওঠে। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে পুলিশের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রগতি ও শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে খেলাধুলার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com