1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

সখিপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

সখিপুর উপজেলা প্রতিনিধি মোঃ আল আমিন ইসলাম শিবলু :-
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের সোনাতলী বাজারে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের নির্বাচনী পরিচালনা অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে গত ২৪ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে। অভিযোগ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগির রাসেলের কর্মীবৃন্দ ওই হামলা চালায়।

বহুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নব্বেছ জানান, কয়েকটি হাইস গাড়িতে করে মুখোশ পরা কয়েকজন যুবক সোনাতলী বাজারে এসে বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, এলাকায় পরিচিত স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন ছেলে-বেলে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে তিনি মনে করেন।

এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিপু জামান বুলবুল বলেন, “আমরা বিষয়টি নিয়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি এবং আইনি সহযোগিতা চেয়েছি।”

বহুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন মোল্লা অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিজয় সুনিশ্চিত দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই স্বতন্ত্র প্রার্থী পরিকল্পিতভাবে এসব সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন।

তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সার্বিকভাবে যোগাযোগ করছি এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com