1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

বানারীপাড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি সেনাবাহিনীর হাতে আটক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার আসামিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে মোঃ নাসির উদ্দীন (৫২) কে আটক করে।
৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক নাসির উদ্দীন বরিশালের বিজ্ঞ সিজিএম আদালতে দায়েরকৃত জিআর নং- ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি ছিলেন।
আটকের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বানারীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com