1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

তারাগঞ্জের জোড়া খুনের মামলার অন্যতম আসামি ঢাকার শাহবাগ থেকে গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম উপজেলা প্রতিনিধি ,তারাগঞ্জ, রংপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে
রংপুর জেলার তারাগঞ্জ থানার আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামী মোঃ মেহেদী হাসান (৩০), পিতা– ইসাহাক আলী, গ্রাম– ফরিদাবাদ, থানা– তারাগঞ্জ, জেলা– রংপুর’কে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৩ রংপুর ও র‍্যাব-১০ ঢাকার সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে তাকে তারাগঞ্জ থানায় প্রেরণ করা হয়।
উল্লেখ্য ২০২৫ সালের ৯ আগস্ট রাতে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকায় রুপলাল রবিদাস (৪০) ও তার ভাতিজি জামাই প্রদীপ লাল (৪৫)কে তাদের ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানসহ কিছু উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে।
তারাগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক রুপলাল রবিদাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত প্রদীপ লালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পরদিন ১০ আগস্ট ২০২৫ খ্রি. ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তদন্তকালে ইতোমধ্যে ১১ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অতি শীঘ্রই তদন্ত সম্পন্ন করে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com