1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

পাঁচবিবিতে ধানের শীষের পক্ষে জয়পুরহাট–১ আসনে বিএনপির প্রার্থী রানা প্রধানের নির্বাচনী মিছিল

জয়পুরহাট প্রতিনিধি: মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ আসন (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জননেতা মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য পুত্র মো. মাসুদ রানা প্রধানের উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি) এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।
মিছিলটি পাঁচবিবি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন শামিম হোসেন মণ্ডল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com