1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ময়মনসিংহে ভালুকায় বিএনপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যালয়ে আগুন-ভাংচুর, আহত ২০

আনোয়ার হুসাইন স্টাফ রিপোর্টার ( ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের একাধিক কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (আজ) সন্ধ্যা থেকে দফায় দফায় এই সংঘর্ষ শুরু হয়। রাত ৮টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম বাটাজোড় এলাকায় গণসংযোগে গেলে ধানের শীষের সমর্থকদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে সন্ধ্যার দিকে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর চালানো হয়। এ সময় বিএনপি মনোনিত প্রার্থীর অন্তত ২০ জন কর্মী আহত হন এবং তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খান (শাকিল)-এর কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পৌর সদরের কার্যালয় ও সীড স্টোর বাজারে যুবদলের কার্যালয়েও ভাংচুর ও আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভালুকা থানার ওসি মো হাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com