1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ভোটার উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জেলার নয়টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস. এম. সাখাওয়াৎ হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ও খতিবগণ নৈতিকতা, শালীনতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দেন। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় জনগণকে সচেতন ও দায়িত্বশীল করতে তাদের ভূমিকা অপরিসীম।

তারা আরও বলেন, ইমাম ও খতিবদের মাধ্যমে গণভোটের গুরুত্ব, সঠিক তথ্য ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। ধর্মীয় উপদেশের মাধ্যমে ভোটারদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা গেলে ভোটার উপস্থিতি বাড়বে এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য গণভোট আয়োজন নিশ্চিত হবে।

সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম ও খতিবগণ গণভোট বাস্তবায়নে সরকার ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com