1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা শুরু

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
ভান্ডারিয়ায় থানা গালর্স হাই স্কুলে আজ শুক্রবার ১ মার্চ  প্রধানমন্ত্রীর মূখ্য সচিব,মোহাম্মদ তোফাজ্জল হোসেনের পৃষ্টপোষকতায়  সপ্তাহ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়েছে।
আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ” এর আয়োজনে  চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীর চিকিৎসা দেয়া হবে।  প্রথম পর্যায়ে  ৫শ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য র্বিাচিত করা হবে। তাদের যাবতীয় ওষুধ ও চিকিৎসাকালীন থাকা-খাওয়ার খরচ বহন করবে সংস্থাটি। আজ সকাল ৮টা থেকে ১৮টি বুথে ১৫ জন ডাক্তারসহ ১০০ জনের মেডিকেল টিম রোগীদের চক্ষু পরীক্ষা,পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। ঢাকার আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর-চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করছেন।
এসময় আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডাক্তার আহমেদ তাহের আল-মিম্বরির দিক নির্দেশনায় এ ক্যাম্প পরিচালনা করছেন মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ ও ডাক্তার সালমান আহম্মেদ তাহের।
 “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” গত ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষের চক্ষু সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত তারা অর্ধ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোমো, সাইদুর রহমান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ, বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মন্ডল, মহাখালী হাসপাতাল এবং ক্লিনিকের ডিজি ড. আবু হোসেন মো: মইনুল হাসান, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com