1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বামনায় নৌবাহিনীর হেলিকপ্টার অবতরণ

মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে বরগুনার বামনায় ব্যাপক টহল ও মহড়া পরিচালনা করেছে নৌবাহিনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা -২ ( বামনা- পাথরঘাটা – বেতাগী) চলাকালীন সময়ে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ নৌবাহিনীর একটি হেলিকপ্টার আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার সরকারি সারোয়ার যান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণের জন্য আগমন করেন ।

নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে  বামনা উপজেলা নৌবাহিনীর কন্টিনজেন্ট -এর অধিনায়ক কমান্ডার এসএম রাহাত জুবায়ের (,এইচ-২), পিএসসি, বিএন – বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী বদ্ধপরিকর। সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ ধরনের সতর্কতামূলক টহল আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com