1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

নাজিম বকাউল , ফরিদপুর
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।
সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক সমর্থককে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিলের অভিযোগ, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর প্রতিবাদে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।
প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন “নির্বাচনী প্রচারণায় হুমকি ও বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এমন আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে তাদের মাঠ থেকে সরানো যাবে না এবং জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
ঘটনার বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তারা। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ামাত্রই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com