1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

বাবুলাল মার্ডি বিশেষ প্রতিনিধি( রংপুর):
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে গুড় উৎপাদনকারী ও ব্যবসায়ীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক জামান, বিএসটিআই-এর সহকারী পরিচালক মাহবুবার রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন। গুড় উৎপাদনকারীদের উদ্দেশ্যে বক্তারা বক্তব্যে বলেন,জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোনোভাবেই ভেজাল গুড় উৎপাদন সহ্য করা হবে না। যদি কেউ অস্বাস্থ্যকর পরিবেশে বা ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করেন, তবে তাকে জেল ও জরিমানার মুখোমুখি হতে হবে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন কোনো আপস করবে না। প্রশিক্ষণ কর্মশালায় উঠে আসে যে, গুড় কারখানা গুলো  বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। আলোচনা চলাকালীন উপস্থিত ব্যবসায়ীরা স্বীকার করেন যে, অধিক মুনাফার আশায় তারা গুড় উৎপাদনে বিপুল পরিমাণ চিনি ব্যবহার করছেন। এ সময় ব্যবসায়ীরা স্বল্প পরিসরে উৎপাদন চালিয়ে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেও প্রশাসন মানসম্মত খাদ্য নিশ্চিতের বিষয়ে অনড় অবস্থান দেখায়। দীর্ঘদিন ধরে মিঠাপুকুর এলাকায় উৎপাদিত এই ভেজাল গুড় নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকির অভাব ও অসাধু সিন্ডিকেটের কারণে এই অসাধু কার্যক্রম বন্ধ হচ্ছে না। সভা শেষে উপস্থিত সচেতন মহল এলাকায় নিয়মিত অভিযান জোরদার করার দাবি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com