1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

কাঁঠালিয়ায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
ঝালকাঠি জেলার কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অফিস ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উপজেলার বানাই বাজারে একটি দোকানে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত রাজনৈতিক উত্তাপ ও অফিস ভাঙচুরে রূপ নেয়। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জুয়েল তালুকদার,
 গতকাল ২৪ জানুয়ারি, শনিবার রাত ১০টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিএনপি নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। যা পরবর্তীতে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় রূপ নেয়।
​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। ভাঙচুর করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং  চেয়ারম্যান তারেক রহমানের ছবি।
“এই ঘটনাটা বিড়ি চাওয়া নিয়েই শুরু হইছে। পরে দেখি একদল লোক আইসা অফিসে হামলা চালাইলো।”
স্থানীয়দের অভিযোগ, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। স্থানীয় এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগতদের এনে ‘আওয়ামী চক্র’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
​হামলায় জুয়েল তালুকদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জুয়েল তালুকদার এই হামলার   ইন্ধনে ফয়সাল তালুকদার হামলা করেছেন। তবে অভিযুক্ত ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার পাল্টা অভিযোগ করে বলেন,
“জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতো, এখন বিএনপি সেজে মূল ধারার বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। আমার ভাই বাদশা তালুকদার আজীবন বিএনপি করে আসছে, আমরা এই হামলার সাথে জড়িত না, এমনকি হে ঘটনার দিন রংপুরে রয়েছে। এ বিষয়ে বাদশা তালুকদার মুঠোফোনে জানান ঘটনার দিন আমি রংপুরে ছিলাম এখন আমি ঢাকায় আমার বাসায় আছি আমি এহন কর্মকান্ডের সাথে জড়িত না, আরো বলেন বিএনপির কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ বিষয়টি তদন্ত করে দোষীদের কে বের করলে আমার জন্য ভালো হবে।
এ বিষয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার  বলেন বিষয়টি দুঃখজনক  তিনি জানান, দলীয় কার্যালয় ও চেয়ারপারসনের ছবি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
​এদিকে পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।
​কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেছেন
 ঘটনাটি তদন্ত করছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com