1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

চাঁদা তোলার প্রতিবাদ করায় হামলার শিকার ঢাকা ২০ সাংবাদিক

সফিকুল ইসলাম প্রধান জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
নরসিংদীর পাঁচদোনায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় ঢাকার ১০ সাংবাদিক আহত হয়েছেন।
আহতদের উদ্বার করে নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয় এবং এদের মধ্যে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি-২০২৬)  আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়,  ঢাকার সাংবাদিকরা তারা বিভিন্ন গণমাধ্যমের অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে নিযুক্ত আছেন।
আহত সাংবাদিকরা হলেন- বাংলাভিশনের ফয়েজ আহমেদ, গাজী টেলিভিশনের মহসিন কবির, খবর সংযোগের শাহেদ আহমেদ, সাংবাদিক শাখাওয়াত কাউসার এবং ক্র্যাবের স্টাফ লাল মিয়াসহ ১০ জন।
জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)-এর সদস্যরা সোমবার ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন করতে আসেন। পার্কে ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় ফেরার পথে ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাশে রাখা তাদের গাড়িতে ওঠার সময় স্থানীয় সন্ত্রাসীরা তাদের নিকট চাঁদা দাবি করে।
এ সময় তারা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাদের ও তাদের পরিবারের ওপর চঁড়াও হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
এ হামলায় ১০ জন আহত হয়। এ ঘটনায় ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশা বলেন, আমরা ফ্যামিলি ডে উদ্‌যাপন শেষে ঢাকায় যাওয়ার পথে আমাদের গাড়ি আটকে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। আমরা এ ঘটনার প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়ে। ভয়ে নারী ও শিশুরা কান্নাকাটি করতে থাকে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মো. আলাল সরকার ও রনি মিয়া নামে স্থানীয় দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com