1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

বড়াইগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘না’ ভোটের পোষ্টার, ক্ষুব্ধ বড়াইগ্রামবাসী

‎মোঃ নয়ন ইসলাম ‎বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় নির্বাচনকে অবৈধ দাবি ও গণভোটকে ‘না’ বলার আহ্বান সম্বলিত পোষ্টার সাঁটানোর ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে এসব পোষ্টার সাঁটানো হয়।

‎সংবাদের গুরুত্বপূর্ণ লাইনঃ রোববার (২৫জানুয়ারি)  বিকেলে বনপাড়া পৌর বিপণী বিতানের দেয়ালে পোষ্টারগুলো নজরে আসার পর স্থানীয়রা তা ছিঁড়ে ফেললেও সোমবার (২৬জানুয়ারি) পুনরায় পোষ্টার সাঁটানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

‎জানা গেছে, পোষ্টারগুলোতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ছবি ব্যবহার করে ‘গণভোটকে না বলুন’, ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘সারা বাংলা বেঁধেছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট’,এমন বিভিন্ন উসকানিমূলক স্লোগান লেখা ছিল। পোষ্টারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, বড়াইগ্রাম উপজেলা শাখার নাম উল্লেখ করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে পৌর বিপণী বিতানের দেয়ালে থাকা ‘চলো দেশ গড়ি’ স্লোগান ঢেকে দিয়ে এসব পোষ্টার সাঁটানো হয়েছে। পৌরসভার প্রাণকেন্দ্রে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে নির্বাচনবিরোধী পোষ্টার লাগানোয় সাধারণ মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

‎এ বিষয়ে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক জিএম আক্কাস আলী (তাহাস) বলেন,
‎“নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে জাতীয় নির্বাচন ও গণভোটকে অবৈধ দাবি করে পোষ্টার সাঁটানো শুধু দুঃসাহস নয়, এটি চরম স্পর্ধা। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।”

‎বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, “কে বা কারা সবার অগোচরে কয়েকটি পোষ্টার সাঁটিয়ে চলে গেছে। পরে স্থানীয়রা সেগুলো ছিঁড়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com