1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ভোটোপদেশে গর্ভবতী বাঙালি

Miah Suleman
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে
এই দেশে এখন ভোট দেওয়া কোনো নাগরিক অধিকার নয়, এটি একপ্রকার গর্ভধারণ। চারদিক থেকে এত ভোটোপদেশ ছুটে আসছে যে বাঙালি আজ মানসিকভাবে গর্ভবতী—পেট নয়, মাথা ভারী হয়ে উঠেছে।
ঘুম থেকে উঠলেই এক উপদেশ—
“এই মার্কায় না দিলে দেশ ধ্বংস।”
দাঁত মাজতে মাজতে আরেকটা—
“ওই মার্কায় দিলে দেশ উদ্ধার।”
চা খেতে বসলে চিনি কম, উপদেশ বেশি।
ফেসবুক খুললে স্ক্রল নয়, প্রসববেদনা।
পাড়া-মহল্লা, চায়ের দোকান, বাসের জানালা, এমনকি শ্মশানঘাটেও ভোট শেখানোর ক্লাস চলছে। যে কোনো সাধারণ মানুষ এখন আর ভোটার নয়, সে পরীক্ষার্থী। প্রশ্ন একটাই— “তুমি কার কথা ভেবে ভোট দিচ্ছ?” ভুল উত্তর দিলে সঙ্গে সঙ্গে দেশদ্রোহীর তকমা।
সবচেয়ে মজার বিষয়, যাঁরা জীবনে কখনো লাইনে দাঁড়াননি, যাঁরা বিল দিতে ভুলে যান, যাঁরা নিজের সন্তানকে সময় দিতে পারেন না—তারাই এখন ভোটের নৈতিক অভিভাবক। তাঁরা জানেন, আপনি কাকে ভোট দেবেন, কেন দেবেন, এমনকি কোন আবেগে দেবেন।
ভোটের আগে বাঙালি কখনো এত গুরুত্বপূর্ণ ছিল না। হঠাৎ করেই সে হয়ে উঠেছে “রাষ্ট্রের ভবিষ্যৎ”, “গণতন্ত্রের মেরুদণ্ড”, “শেষ ভরসা”। অথচ ভোটের পর সেই বাঙালিই আবার “অপরিণত”, “অজ্ঞ”, “ভুল বোঝা মানুষ”।
এই যে অতিরিক্ত ভোটোপদেশ—এটাই আসলে উপসর্গ। গণতন্ত্র নয়, গর্ভাবস্থা। প্রসব কবে হবে জানা নেই, তবে ব্যথা শুরু হয়ে গেছে।
আর বাঙালি? সে চুপচাপ বসে আছে—হাত বুকে, মাথা ঝিমিয়ে—ভাবছে,
“ভোটটা কি আমি দেব, না ভোটটাই আমাকে জন্ম দেবে?”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com