পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনএফএস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এনএফএস রেগনার্স ছয় উইকেটের ব্যবধানে এনএফএস ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।খেলা শেষে সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি, ডক্টর মহিবুল্লাহ রুবেল, ড. নাজমুস সাকিব অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।
টিম ওয়ারিয়র্স টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছাতে সক্ষম হয় টিম রেগনার্স ।
ফাইনালে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন রিপন ইসলাম।প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি নির্বাচিত হয়েছেন সহযোগি অধ্যাপক সুজন কান্তি মালি। এবং সর্বোচ্চ রাগ সংগ্রহ করি নির্বাচিত হয়েছেন আতিক শুভ।
উল্লেখ, এই টুর্নামেন্টে ৫ টি দল এবং একটি ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।পবিপ্রবির এনএফএস -১২ ব্যাচের অরগানাইজেশানে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।