1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, জনতার উচ্ছ্বাসে মুখর পৌর এলাকা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির শক্তিশালী নির্বাচনী গণসংযোগ
ফেনী-০২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির নির্বাচনী গণসংযোগে ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ডে সৃষ্টি হয়েছে ব্যাপক জনউচ্ছ্বাস ও গণজোয়ার।
 ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে—এই আসনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।
গণসংযোগকালে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বলেন, “আজ দেশের মানুষ ভোটাধিকার হারিয়ে দিশেহারা। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে।
এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।”
তিনি আরও বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছি।
সেই স্বাধীন দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আবারও রাজপথে নেমেছি। ফেনী-০২ আসনের মানুষ আমাকে সুযোগ দিলে আমি এই এলাকার ন্যায্য অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রাখব।”
গণসংযোগে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ আজ ফুঁসে উঠেছে।
 এই ক্ষোভের বহিঃপ্রকাশই ধানের শীষের পক্ষে জনসমর্থনের বিস্তার।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, বুকলসহ ফেনী পৌরসভার ০৩ ও ০৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, অধ্যাপক জয়নাল আবদিন ভিপি সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতা।
তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও মাঠে সক্রিয় রয়েছেন।
গণসংযোগ শেষে এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এবার ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে এবং ফেনী-০২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com