কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার, সেকেন্দার নগর গ্রামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।
তাড়াইল থানার সেকেন্দ নগর গ্রামের এক আতংকের নাম কবির হোসেন২৩।
স্বয়ং তার পিতা মাতায় আতঙ্কিত তাদেরকে বিভিন্ন বার হত্যা করতে গিয়েছে।
পুলিশের উপস্থিতিতে তার বাবা-মাই তাকে ধরতে সাহায্য করে।
তার বাবার নাম সারজুল, তার বাবার মন্তব্য এমন ছেলে যেন কারো ঘরে জন্ম না নেই।
গতরাত্রে আমাকে জবাই করতে গিয়েছিল, আমি আমার ভাইদের সহায়তায় রক্ষা পাই।
এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে গলায় ছুরি ধরে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে।
এলাকায় মুখ দেখাতে পারি না তার জন্য।
এলাকার যত গ্যাঞ্জাম সব আমার উপরে এসে পড়ে।
পুলিশ অত্যন্ত চতুরতার সাথে তাকে ধরতে সক্ষম হয়। পুলিশ ধরে ফেললে বিভিন্ন নাটক করে পুলিশের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করে একাধিকবার।
এ সময় এসআই রিপন সাহেবের সাহসিকতার প্রমাণ পাওয়া যায়।
অভিযুক্তের বাবার দাবী, এলাকা মাদকমুক্ত হলে আমার সন্তানও ভালো হতো।
এ মাদকের কালো থাবাতে যাতে আর কারো সংসার ধ্বংস না হয়।