জামালপুর-(সরিষাবাড়ী) আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল সোমবার রাতে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা ও পথসভার আয়োজন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুস্থ ও নিরপেক্ষ করার দাবিতে এ মতবিনিময় ও পথসভার আয়োজন করা হয়। মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর- ৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল লতিফ চেয়ারম্যান, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির প্রমুখ।
পরে মিমকো জুট মিল, তারাকান্দি, তিতাস মোড়, কান্দারপাড়া, যমুনা সার কারখানা কলোনি গেট, একুশের মোড় ও বগারপাড় এলাকায় মত বিনিময় সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার দাবিতে আমাদের প্রার্থী মতবিনিময় সভা ও পথসভা করেন।