1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

৩১ জানুয়ারী ঢাকায় জামায়াতের নারী সমাবেশের ঘোষণা

আনোয়ার হুসাইন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার বিচার না হলে আগামী ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ভোটের কার্যক্রম শান্তিপূর্ণ ও নিরপেক্ষ না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জোর করে কেউ ক্ষমতায় গেলে তাঁর পরিণতি আগের চেয়েও খারাপ হবে। বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটেছে। এর বিচার না হলে ৩১ জানুয়ারি ঢাকায় নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।’এ সময় তিনি অভিযোগ করেন, যশোর, লালমনিরহাট ও কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা হয়েছে। তাহের বলেন, ‘আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াত। তবে রাজনৈতিক কারণে প্রতিপক্ষ দলগুলো নারীদের ওপর হামলা করছে।’

নারীদের ওপর হামলা হলে তাঁরা পিছিয়ে যাবেন উল্লেখ করে তিনি জামায়াতসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। তাহের বলেন, ‘ইলেকশন কমিশনের নীরবতা জাতির সঙ্গে বেইমানি ও বিশ্বাসঘাতকতার শামিল। এজন্য জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com