চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ সহকারী যুগ্ম মহাসচিব নির্বাচিত
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিচালনা পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম সাহেবকে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ফেনী জেলা আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ হানিফ স্যারকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই গর্বজনক নিয়োগে ফেনী জেলা ও ৯ নং লেমুয়া ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল এ নিয়োগকে ফেনীর জন্য সম্মানজনক অর্জন হিসেবে দেখছেন।
এ উপলক্ষে ফেনী বাসীর পক্ষ থেকে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা শাখার পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হাসান মাহমুদ স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংস্থাটি মানবাধিকার রক্ষা ও আইনি সহায়তা কার্যক্রমে আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সহকারী যুগ্ম মহাসচিব মোহাম্মদ হানিফ স্যারের সততা, দক্ষতা ও মানবাধিকার রক্ষায় দীর্ঘদিনের অবদান সংস্থার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফেনী জেলার সর্বস্তরের মানুষ।
🔹 সরওয়ার জাহান ভুঁইয়া (যুবদল নেতা, লেমুয়া)
“মানবাধিকার রক্ষায় মোহাম্মদ হানিফ স্যারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ত্যাগ নতুন দায়িত্বে সংস্থাকে আরও শক্তিশালী করবে। এটি ফেনী ও লেমুয়ার জন্য গর্বের বিষয়।”
🔹 নুরুল আলম (ওলামা দলের নেতা)
“মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তাঁদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।”
🔹 মোহাম্মদ গোফরান (বিএনপি নেতা)লেমুয়া ইউনিয়ন এর কৃতি সন্তান এবং
“ফেনী জেলার একজন যোগ্য সন্তান কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।
 এটি মানবাধিকার কার্যক্রমকে আরও বেগবান করবে।”
🔹 আবু বক্কর ছিদ্দিক
(ইনফরমেশন অফিসার, ফেনী জেলা)
“এই নিয়োগ সংস্থার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে এবং কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
🔹 মোহাম্মদ ইব্রাহিম মিয়াজী ( ইনফরমেশন অফিসার ফেনী জেলা) মানবাধিকার প্রতিষ্ঠায় এই নেতৃত্ব দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন আনবে।”
 জনাব সাইফুল ইসলাম সাহেব
(দাগনভুঁইয়া উপজেলা সভাপতি)
আন্তর্জাতিক মানবাধিকার আইন সয়হাতা সংস্হা ফেনী জেলা শাখা
“মানবাধিকার প্রতিষ্ঠায় জনাব আবুল কাশেম সাহেব ও জনাব। মোহাম্মদ হানিফ সাহেব এর নেতৃত্ব দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন আনবে।”
🟩 শেষ কথা
শেষে লেমুয়া ইউনিয়ন ও ফেনী বাসীর পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়।