1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কা! শিক্ষার্থী সহ নিহত ২ আহত ৩

স্টাফ রিপোর্টার রেজাউল করিম (রেজা )
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দেয় পেছন থেকে আসা একটি ট্রাক ৷ এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এক মাদরাসা শিক্ষার্থীসহ সহ ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ জন। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি শিক্ষার্থী ও সিএনজিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়৷ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া মাদরাসার সামনে এই দূর্ঘটনা ঘটে৷ এতে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত খাদিজা মাশমুম বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী৷ অন্যজনের এখনও পরিচয় জানা যায়নি৷ দূর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট৷ উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ারসার্ভিস ও জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ৷
প্রত্যক্ষদশী ইমাম উদ্দিন মঞ্জু বলেন, আমি রাস্তা পার হয়ে মাত্র দাঁড়িয়েছি, এসময় দ্রুতগতির একটি ট্রাক এসে সিএনজি ও পাশে থাকা পথচারিদের চাপা দেয়। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে নিজেই হতভম্ব হয়ে গেছি। এখনো আমার বুক কাঁপতেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি৷ দুর্ঘটনার বিষয়টি দেখে আমি ফায়ারসার্ভিস, থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দিই৷ দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি৷ হাসপাতালে ৩ জনকে নিয়ে গেছে আশংকাজনক অবস্থায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ৷

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com