1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

শিবচরে মানবপাচার মামলায় নারীসহ দুইজন গ্রেপ্তার

খান-ই আজম রুবেল শিবচর উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা বর্তমানে একটি গুরুতর সামাজিক সংকটে রূপ নিয়েছে। কর্মসংস্থানের অভাবে উন্নত জীবনের আশায় দেশের বিপুলসংখ্যক যুবক প্রবাসমুখী হচ্ছেন। ইউরোপের দেশ ইতালি অনেকের প্রথম পছন্দ হওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী দালালচক্র। এর ফলে প্রতিনিয়ত মানবপাচারের শিকার হচ্ছেন অসংখ্য যুবক।
ভুক্তভোগীদের অনেকেই সামাজিক ও রাজনৈতিক চাপ, ভয়ভীতি এবং প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগের কারণে দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাহস পান না বলে জানা গেছে।
এমনই এক ঘটনায় মাদারীপুরের শিবচরে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর ও মনির নামে দুই যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি দালালচক্র জনপ্রতি ২২ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকা গ্রহণ করে এবং লিবিয়া নিয়ে যায়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অভিযুক্তরা তাদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়।
পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্তরা তা পরিশোধে গড়িমসি করতে থাকে। একপর্যায়ে ভুক্তভোগীরা মানবপাচার আইনে মামলা দায়ের করলে তদন্তের সূত্র ধরে শুক্রবার সকালে শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা নদীর পাড় এলাকা থেকে মানবপাচার চক্রের এক নারীসহ দুই সদস্যকে গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—এচহাক মুন্সী ও লাইলী বেগম। মানবপাচার মামলায় শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাদের মাদারীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
শিবচর থানা সূত্রে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com