জিএফএ কনসালটিং গ্রুপ,কানাডা ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং জাতীয় বেসরকারি সংস্থা আমরাই পারি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় নাগরিক প্রকল্প দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র মিঠাপুকুর উপজেলায় কার্যক্রম বাস্তবায়নে গতকাল বুধবার রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণ পাড়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ক করণীয় শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ।৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট কো- অডিনেটর ইকবাল হোসেন, প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম