1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

খুলনা ৩ এপিবিএন এর জিডি মূলে উদ্ধারকৃত ৮৪ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর

মিঃ বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি  এম, এম সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট ৩ এপিবিএন এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়ক মহোদয়ের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার  মো: মাহবুবুর রহমান এর  এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে জানুয়ারি /২৬ মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৮৪ (চুরাশি) টি মোবাইল  এবং বিকাশ প্রতারণার নগদ ৮৯,৭৯০/- টাকা উদ্ধার করে।  অধিনায়ক মহোদয় উদ্ধারকৃত মোবাইল ও উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।  এছাড়াও  জাতীয় জরুরী সেবা ৯৯৯ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২৫(একশত পঁচিশ ) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে এবং WhatsApp ও Messenger হতে প্রাপ্ত ১৩৫(একশত পয়ত্রিশ) টি অভিযোগের সন্তোষজনক উত্তর দেওয়া ও সমাধান করা হয়েছে ০৪ টি  হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক  বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com