1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং,নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত বিজিবি

জহিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নির্বাচনী প্রস্তুতি ও সাম্প্রতিক অভিযানিক সফলতা বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে জনগণের ভোটাধিকার সুরক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
বক্তব্যে আরও বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে ডমিনেশন পেট্রোল, চেকপোস্ট স্থাপন ও নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ এবং যেকোনো নাশকতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলার ১৬টি উপজেলার ৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনী এলাকায় ১১টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে। মোতায়েনের শুরু থেকেই বিজিবি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
প্রেস ব্রিফিং শেষে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি (সিগন্যালস) বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com