1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ফরিদপুরে পুলিশের লুট হওয়া ৩ গ্রেনেড ও ৭১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১০

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া পুলিশের ৩টি তাজা গ্রেনেড এবং ৭১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ২টা ২০ মিনিটের দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর সংলগ্ন এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিএডিসি অফিসের দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে ঝোপঝাড়ের ভেতর অভিযান চালায়। সেখানে বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ধাতব লিভারযুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পাওয়া যায়।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ২৪ ইং ‘জুলাই গণঅভ্যুত্থান’ চলাকালীন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছিল। প্রাথমিক পর্যবেক্ষণে র‌্যাবের ধারণা, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো সেই সময়েই ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট করা হয়েছিল।
র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় র‌্যাব নিয়মিতভাবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, “লুট হওয়া এসব গোলাবারুদ উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com