1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক সংস্কারই প্রধান বাধা

Feni Lemua
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে
বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফেনীতে যথাযোগ্য মর্যাদা ও সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ পালিত হয়েছে।
“কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক সংস্কার প্রকৃত বাধা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালিটি সিভিল সার্জন কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ কুষ্ঠ রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সামাজিকভাবে কুষ্ঠ রোগীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ–এর সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু।
এছাড়াও অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। কিন্তু সামাজিক কুসংস্কার, ভয় ও অবহেলার কারণে অনেকেই সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না। ফলে রোগটি জটিল আকার ধারণ করে।
 কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সঠিক চিকিৎসা ও পারিবারিক-সামাজিক সহযোগিতা পেলে কুষ্ঠ রোগ থেকেও স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।
অনুষ্ঠান শেষে কুষ্ঠ নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com