1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন

আনোয়ার হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে
১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।’ বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন তিনি। এরপর ওঠেন জনসভা মঞ্চে।
তিনি বলেন, গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট দেখেছি, আমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণকে ১২ তারিখ সজাগ থাকতে হবে। দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আইন অনুযায়ী বিচার করতে হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। ওইদিন থেকে শুরু হবে মানুষের জন্য কাজ।
পদ্মা ব্যারেজ নির্মাণ হবে
তারেক রহমান বলেন, রাজশাহীতে আইটি পার্ক আছে, কোনো কাজ হয় না। পদ্মা নদী আছে, পানি নাই। বিএনপি বিজয়ী হলে খাল খনন হবে, পদ্মা নদী খনন হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ হবে। এতে দেশের উৎপাদন বাড়বে। কৃষকের ভাগ্যের উন্নতি হবে।
জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এখানে আম বাগান আছে, হিমাগার নেই। আমরা হিমাগার করতে চাই। আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ভোকেশনাল ইনস্টিটিউট করে সবাইকে দক্ষ করতে চাই যেন বিদেশে গিয়ে কর্ম করতে পারে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এতে প্রতিটি পরিবার কিছু সহযোগিতা পাবে।
বিশেষায়িত হাসপাতাল করতে চাই
বিদেশে চিকিৎসার জন্য গেলে দেশের অর্থ বিদেশে চলে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশেষায়িত হাসপাতাল করতে চাই, যেন দেশেই উন্নত চিকিৎসা হয়।
তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন। ১৩ তারিখ থেকে ইনারা আপনাদের দেখে রাখবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com