1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের নেতা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল

শিহাব আরমান নিপুণ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির নেতা কর্মী কর্তৃক জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে আজ বিকালে বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
উল্লেখ্য, ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি। অথচ অনুষ্ঠান শুরুর আগেই সাধারণ ভোটার ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় প্রতিহিংসাপরায়ণভাবে বিএনপি ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী জনাব মো. নুরুজ্জামান বাদলের সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মাওলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেন এবং প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ গুরুতর আহত হন। নেতৃবৃন্দ এ ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার ও ভিন্নমতের ওপর সশস্ত্র হামলা চালিয়ে নির্বাচনকে ভয়-ভীতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রভাবিত করার অপচেষ্টা দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com