1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

মিঠামইনে কৃষককে গলা কেটে হত্যা, সেচের নালা থেকে লাশ উদ্ধার

উত্তম চক্রবর্তী
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ জানুয়ারী ) উপজেলার একটি সেচের নালা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের বাসিন্দা এবং তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মিঠামইন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com