1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

জাতীয় নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুরে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

শরীফ হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলায় নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—
ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও কার। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তবে জরুরি সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে—
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট যান, বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিযোগাযোগসহ জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত যানবাহন।
এছাড়া নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের যানবাহনও নির্দিষ্ট শর্তে চলাচলের অনুমতি পাবে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নৌ-যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে ইঞ্জিনচালিত নির্ধারিত রুটের নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন লক্ষ্মীপুরের জেলা ম্যাজিস্ট্রেট।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com