1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

রেজাউল করিম 
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় সানগ্লাস, লেডিস শাল, রেইনকোট ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ১৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
এছাড়াও চোরাচালান বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৩০ ও ৩১ জানুয়ারি হালুয়াঘাট উপজেলার কাটারবাড়ী এবং ধোবাউড়া উপজেলার গারবাখালী এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ১০টি ভারতীয় গরু ও ২৫ কেজি জিরা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা ২৪ ঘণ্টা কঠোর নজরদারি বজায় রেখেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com