জমকালো আয়োজনের মধ্যদিয়ে পাবনার ঈশ্বরদীতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) সকালে ঈশ্বরদীস্থ বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শিশুদের চিত্রাংকন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
চ্যানেল এস এর ঈশ্বরদী-আটঘরিয়া প্রতিনিধি দেওয়ান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্ব খায়রুল ইসলাম , ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, ঈশ্বরদী থানার ওসি তদন্ত জামাল উদ্দিন, লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন সম্পাদক এস এম রাজা, ট্রাফিক ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু, অধ্যাপক হাসানুজ্জামান, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু প্রমূখ।