1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লৌহজংয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, কুখ্যাত বুলেট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২

অহিদুল ইসলাম  
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় কুখ্যাত ‘বুলেট গ্রুপ’-এর প্রধানসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে লৌহজং উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বুলেট গ্রুপের প্রধান মোঃ নুরুল আমিন (৩৭) এবং তার সহযোগী সুকুমার হাওলাদার (৩৮)-কে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তল অ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com